২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্ক অপ দি ওয়েস্ট ক্ল্যাসিক টুর্নামেন্টের সেমি ফাইনালে গ্রোনফেল্ড

জার্মান প্রতিদ্বন্দ্বী আনা লিনা গ্রোনফেল্ড ৫৮৫,০০০ ডলার মূল্যের ডব্লিউটিএ হার্ড কোর্টে অনুষ্ঠিত ব্যাঙ্ক অপ দি ক্ল্যাসিক টুর্নামেন্টে ষষ্ঠ বাছাই ফরাসি প্রতিদ্বন্দ্বী ন্যাটহালি ডিচিকে ২-৬, ৬-২, ৬-৩ সেটে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 01:32 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

চতুর্থ বাছাই বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বী কিম ক্লিজেস্টার এবং পঞ্চম বাছাই স্লোভাকিয়ান ডেনিলা হ্যানটুচোভার মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে মাঠে নামবেন গ্রোনফেল্ড। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন সপ্তম বাছাই সার্বিয়া জিলিনা জ্যানকোসিভ এবং দ্বিতীয় বাছাই ভেনাস উইলিয়ামস।

তৃতীয় বাছাই সুইডিশ পেটি স্ক্যানডার মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বী ভেটা বিনিসোভার।