বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে ২টি নতুন বিশ্ব রেকর্ড
অ্যারোন পেয়ারসোল এবং লিসেল জোন্স হচ্ছেন ১১তম ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে দু’টি নতুন বিশ্ব রেকর্ড করেছেন।
আমেরিকান প্রতিদ্বন্দ্বী পেয়ারসোল ২০০ মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট ৫৪ দশমিক ৬৬ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ডই ভেঙ্গে স্বর্ণ পদক জয় করেন। তার আগের রেকর্ডটি ছিল এক মিনিট ৫৪ দমমিক ৭৪ সেকেন্ড।
জোন্স মহিলাদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে দুই মিনিট ২১ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জয় করেন। ২০০৪ সালের ১২ জুলাই লং বিচ-এ আমেরিকান প্রতিদ্বন্দ্বী এমেনডা বেয়াডের দুই মিনিট ২২ দশমিক ৪৪ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি তিনি ভাঙ্গলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে এই দু’টি রেকর্ড যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম নতুন রেকর্ড।
পেয়ারসোল ২০০১ সালে ফুকুকা এবং ২০০৩ সালে বার্সিলোনায় স্বর্ণ পদক জয় করেছিলেন। তিনি গত বছর এথেন্স অলিম্পিকেও স্বর্ণ পদক জয় করেন।
এই ইভেন্টে এক মিনিট ৫৬ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন অস্ট্রেলিয়ান মার্কাস রোজেন এবং আমেরিকান রেন লোসিট এক মিনিট ৫৭ সেেকন্ড সময় নিয়ে তৃতীয় স্থান দখল করেন।
মহিলাদের ২০০মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকারী হন জার্মান এনি পোলেসকি। তিনি সময় নেন দুই মিনিট ২৫ দশমিক ৮৪ সেকেন্ড। অস্ট্রেলিয়ান মারনা জুকিস দুই মিনিট ২৭ দশমিক ১১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
এদিকে অস্ট্রেলিয়ান তিনবারের অলিম্পিক স্বর্ণ জয়ী জুডি হেনরি মহিলাদের ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছেন। তিনি সময় নেন ৫৪ দশমিক ১৪ সেকেন্ড।
এই ইভেন্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফরাসি প্রতিদ্বন্দ্বী মালিয়া মিটিলা এবং অলিম্পিক ব্যাকস্ট্রোক স্বর্ণ পদক জয়ী আমেরিকান নাটালি উভয়ে ৫৪ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় হন।
