তৃতীয় বিভাগ ফুটবলে উত্তরা বারিধারা ক্লাব চ্যাম্পিয়ন এবং কারওয়ান বাজার প্রগতি সংস্থা রানার্সআপ
উত্তরা বারিধারা ক্লাব এবং কারওয়ান বাজার প্রগতি সংস্থা তৃতীয় বিভাগ ফুটবল লীগে যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হওয়ায় আগামী বছর ২য় বিভাগ ফুটবল লীগে খেলার সুযোগ পাবে।
২২ পয়েন্ট নিয়ে উত্তরা বারিধারা ক্লাব তৃতীয় বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন এবং ২০ পয়েন্ট নিয়ে কারওয়ান বাজার প্রগতি সংস্থা রানার্সআপ হয়েছে।
গেন্ডারিয়া ক্রীড়া চক্র এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ সবচেয়ে কম পয়েন্ট পাওয়ায় আগামী বছর পাইওনিয়ার লীগে খেলবে।
