ক্রিকেটের জন্য পাকিস্তান সম্পূর্ন নিরাপদ : ইনজামাম
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইনজামাম উল হক বলেছেন, সব ধরনের ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ ভেন্যু।
পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত কোন আশংকা নেই বলে মন্তব্য করেন ইনজি। পাক-ভারত ক্রিকেট সিরিজকে উদাহরণ হিসেবে টেনে ইনজামাম বলেন, এই সিরিজের মধ্য দিয়েই প্রমানিত হয়েছে, পাকিস্তানে ক্রিকেট নিরাপদ। ইংল্যান্ড
পাকিস্তানে নিরাপত্তা নিয়ে যে আশংকা করছে, তা পরিহারের আহবান জানান পাক অধিনায়ক।
ইনজামাম বলেন, ‘পাকিস্তানে নিরাপত্তাজনিত কোন আশংকা নেই এবং সফলভাবে পাক-ভারত সিরিজ আয়োজনের মধ্য দিয়ে তা প্রমানিত হয়েছে। ভারতের বিরুদ্ধে সিরিজটি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে।’
পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমি ইংল্যান্ডকে সব ধরনের নিরাপত্তাজনিত আশংকা পরিহার করে পাকিস্তানে ক্রিকেট খেলার জন্য আমন্ত্রন জানাচ্ছি। আমার বিশ্বাস, ইংল্যান্ড পাকিস্তানে ক্রিকেট ভালোই উপভোগ করবে।’
