২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পূর্নাঙ্গ স্টেডিয়ামের নির্মান কাজ শুরু হয়নি

চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের দাবি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ পেলেও অজ্ঞাত কারনে আজও স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়নি বলে একটি সূত্র জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:00 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রায় ১৬ লাখ মানুষের চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বত্রে আধুনিকতার ছোয়া লাগলেও স্টেডিয়ামটি রয়ে গেছে সেই মান্ধাতা আমলের। ১৯৬০ সালে স্থাপিত এই স্টেডিয়ামটি পরবর্তীতে সংস্কার করা হলেও পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ নেয়নি।

জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রতি দেন এবং জমি অধিগ্রহন, নির্মান ব্যয়েরও আশ্বাস দেন।

বর্তমান স্টেডিয়ামের পশ্চিমে সরকারি কলেজ, উত্তরে নিউমার্কেট এবং উত্তর পূর্ব কোণে জেলা প্রশাসকের বাস ভবন ও সার্কিট হাউস থাকায় সেখানে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মান সম্ভব নয় বলে বরাদ্দ পাওয়ার পর মহানন্দা সেতু সংলগ্ন রেহাইচর এলাকায় ১০ একর ৫৩ শতক জমি প্রাথমিকভাবে নির্ধারন করা হয়। জমির ক্রয়মূল্য ধরা হয় এক কোটি সাড়ে সাত লাখ টাকা। জমি ভরাট বাবদ ব্যয় ধরা হয় ৫০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্টেডিয়াম নির্মাণ প্রকল্প নামে জেলা প্রশাসকের সংশ্লিষ্ট দপ্তর থেকে একটি প্রতিবেদন ২০০৪ সালের ২৭ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরন করা হয়। এরপর ওই মন্ত্রণালয়ের সচিব গত মার্চ মাসের প্রথম সপ্তাহে পরিদর্শন করেন। এরপরও কোন অগ্রগতি নেই।

এদিকে, বরাদ্দের সাড়ে ছয় কোটি টাকা জমা রয়েছে বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান।