২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবার শীর্ষে মাসুম ও শরিফ

সপ্তম স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবায় রোববার পঞ্চম রাউন্ড শেষে ষষ্ঠ-দশম শ্রেনী বিভাগ থেকে শীর্ষে অবস্থান করছে দুই দাবাড়ু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থানকারী দাবাড়ুরা হলো মাসুম হোসেন ও শরিফ হোসেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে এই বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে নাজমুস সাকিব ও রিয়াজুল ইসলাম।

কেজি-পঞ্চম শ্রেনী বিভাগে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে আব্দুল্লাহ আল সাঈফ। এই বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে কাওসার।

টুর্নামেন্টের বালিকা বিভাগে সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে সাথী মজুমদার। দ্বিতীয় স্থানে রয়েছে চারজন। এরা হলো-মিথিলা, অ্যানী, সুকন্যা দত্ত ও মোহনা। তাদের প্রত্যেকের সংগ্রহ চার পয়েন্ট করে।