স্কুল দাবার শীর্ষে পাঁচ দাবাড়ু
সপ্তম স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবায় ষষ্ঠ থেকে দশম শ্রেনী গ্রুপের পাঁচ দাবাড়ু শীর্ষে অবস্থান করছে।
টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড শেষে শনিবার চার পয়েন্ট করে নিয়ে শীর্ষে অবস্থানকারী খেলোয়াড়রা হলো-নাজমুস সাকিব, রেজাউল ইসলাম বাবু, বিতান ব্যাণার্জী, মাসুম হোসেন ও শরিফ হোসেন।
কেজি থেকে ৫ম শ্রেনী গ্রুপের শীর্ষে রয়েছে আব্দুল্লাহ আল সাঈফ ও অনিরুদ্ধ মজুমদার। বালিকা গ্রুপে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে মেহনাজ আহমেদ মিথিলা।
