২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় বিভাগ ফুটবলে উত্তর বারিধারা ক্লাব ৪-১ গোলে হারিয়েছে মাতুয়াইল উদয়ন সংস্থাকে

৩য় বিভাগ ফুটবলের চুড়ান্ত পর্বে উত্তর বারিধারা ক্লাব ৪-১ গোলে মাতুয়াইল উদয়ন সংস্থাকে পরাজিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

১৩ ,১৯, ৪৫ এবং ৭৫ মিনিটে রফিকুল, জুবায়ের, আহসানউল্লাহ, এবং খোকন জয়ী দলের পক্ষে ১ টি করে এবং সজল পরাজিত দলের পক্ষে ৮ মিনিটে ১ টি গোল করেন।

বিডিনিউজ/এনসি/এসআই/১৯৫৭ ঘ.

জাতীয়/অপরাধ

বিএন-৩৬

ওরস-বরিশাল

বরিশালে মাইজভান্ডারীর ওরসে সন্ত্রাসীদের হামলা, আহত ১৫

বরিশাল, জুলাই ২২ (বিডিনিউজ)-বরিশালের মুলাদি উপজেলার শোলাঘড় গ্রামে একদল সন্ত্রাসী মাইজভান্ডারী তরিকার অনুসারীদের এক ওরসে একদল সন্ত্রাসীর হামলায় ১৫ জন আহত হয়েছে। চাঁদা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয় বলে সূত্র জানায়।

আহতদের মধ্যে জয়নাল বেপারি (৪৫) এবং জানে আলমকে (২৫) আশংকাজনক অবস্থায় মুলাদি হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে জসিম নামে এক যুবককে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানান, শোলাঘড় গ্রামের আবদুল কাদের এই ওরসের আয়োজন করেছিলেন।

স্থানীয় সন্ত্রাসী জিন্নাহ‘র নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ৫০ হাজার টাকা দাবি করেছিল। কিন্তু কাদের সে টাকা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয়।