২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিলেন থর্প

ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম থর্প শুক্রবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বাহাতি এ ব্যাটস্যমান গতমাসে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন। অ্যাশেজ সিরিজে তিনি দলে ডাক পাননি। ৩৫ বছর বয়সী থর্প বলেন, আমি এখন পরিবারকে সময় দিতে চাই। তবে টেস্ট ক্রিকেটকে গুড বাই বললেও সারে ক্লাবের হয়ে নিয়মিত খেলবেন তিনি।

বিদায়ের আগে থর্প বলেন, ইংল্যান্ড দলে থাকার স্মৃতি আমার জন্য সবসময়ই মধুর। দলে আমি দীর্ঘদিন খেলেছি এবং এ কারণে গর্বিত।