গোল্ডকাপ ফাইনালে আমেরিকা, পানামা
ফিফা কনকাফ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমেরিকা ২-১ গোলে হন্ডুরাসকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
আগামী সোমবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে পানামা এবং আমেরিকা।
গোল্ড কাপে আমেরিকা ও হন্ডুরাস তৃতীয়বারের মত মুখোমুখি হয়। বৃহস্পতিবার জায়ান্টস স্টেডিয়ামে খেলা শেষ হবার চার মিনিট আগে দ্বিতীয় গোল করার মাধ্যমে নাটকীয়ভাবে জয় পায় আমেরিকা। ম্যাচের স্কোর আমেরিকা ২-১ হন্ডুরাস।
অন্য সেমি ফাইনালে পানামা ৩-২ গোলে কলম্বিয়াকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। পানামার পক্ষে রিকার্ডো ফিলিপ্স দু’টি এবং জর্জ লুই ডেলি ভেল্ডার একটি গোল করেন। কলম্বিয়ার পক্ষে দু’টি গোলই করেন জেরো লিওনার্দো।
