তৃতীয় বিভাগ ফুটবলে আরমানের হ্যাটট্রিকে সিটি ইউনাইটেডের জয়
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে বৃহস্পতিবার আরমানের অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে সিটি ইউনাইটেড ৩ - ১ গোলে হারিয়েছে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে।
বিজয়ী দলের আরমান খেলার ৩২, ৬২ ও ৬৯ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরন করেন। দিলকুশার বাবুল একটি গোল পরিশোধ করেন।
দিনের অপর ম্যাচে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনও একই ব্যবধানে বিজি প্রেসকে হারিয়ে পূর্ন পয়েন্ট লাভ করেছে।
ফ্রেন্ডসের পাপ্পু, মাইকেল ও শরিফুল একটি করে গোল করেন। অন্যদিকে বিজি প্রেসের পক্ষে একটি গোল করেন টিটু।
