২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল ফেডারেশন ভবনে সাংবাদিক নিষিদ্ধ!

রাজধািনর আরামবােগর বাংলােদশ ফઓটবল োফডােরশন ভবেন বৃহઍপিতবার সাংবািদকেদর পચেবেশর উপর কড়াকিড় আেরাপ কেরেছ বাংলােদশ ফઓটবল োফডােরশন৷

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

রাজধানির আরামবাগের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

পেশাগত কাজে বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিকরা বাফুফে ভবনে গেলে সেখানকার নিরাপত্তা কর্মীরা তাদের ঢুকতে দেয়নি। নিরাপত্তা কর্মীরা জানায়, সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার ব্যাপারে ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ রয়েছে।

এ ব্যাপারে টেলিফোনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, নিরাপত্তা কর্মীরা ফেডারেশনের নির্দেশের ভুল ব্যাখ্যা দিয়েছে। আসলে বাফুফে ভবন নয়, ফেডারেশনের কোন কর্মকর্তার অনুপস্থিতিতে তাদের কার্যালয়ে সাংবাদিকদের ঢুকতে না দেয়ার নির্দেশ ছিল।