টাঙ্গাইল পুলিশ সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে সদর উপজেলা
টাঙ্গাইল সদর উপজেলা পুলিশ সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে উন্নীত হয়েছে।
টাঙ্গাইল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বুধবার সদর উপজেলা ৪ - ০ গোলে ভুয়াপুর উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের নাসির, মামুন, রিপন ও আরিফ প্রত্যেকে একটি করে গোল করেন।
