বিকেএসপি অনুর্ধ্ব ১৮ হকি টুর্নামেন্টে হকি ফেডারেশনের ২টি দল ঘোষণা
আসন্ন বিকেএসপি অনুর্ধ্ব ১৮ আমন্ত্রনমূলক হকি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন বুধবার দু’টি দলের নাম ঘোষণা করেছে।
আগামী ৫ আগস্ট থেকে সাভারের বিকেএসপিতে টুর্নামেন্ট শুরু হবে। হকি ফেডারেশনের সবুজ ও লাল উভয় দলে ১৬ জন করে খেলোয়াড় রয়েছেন। বিকেএসপিসহ বাংলাদেশের তিনটি দল ছাড়াও ভারতের এয়ার ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব ন্যাশনাল হকি একাডেমি, শ্রীলংকা এবং মায়ানমার টুর্নামেন্টে অংশ নেবে।
সবুজ দল: ইমরান হায়দার (অধিনায়ক), মাহবুবুল আলম রনি (সহঅধিনায়ক), সাদেকুর রহমান (গোলরক্ষক), রাকিব হাসান (গোলরক্ষক), অমর বড়–য়া, ইসমাইল হোসেন লিটন, প্রশান্ত কুমার, সাব্বির আহমেদ সুমন, তারিকুল ইসলাম তারেক, রেজাউল করিম মঞ্জু, মেহেদী হাসান আরিফ, রাসেল হাসান রনি, কৃষ্ণ কুমার, ইমতিয়াজ আহমেদ রুবেল, নাদিম ও রুবেল।
লাল দল: রাসেল মাহমুদ (অধিনায়ক), আসিফ এ নূর (সহঅধিনায়ক), জাহিদ হাসান, ইমরান হোসেন শুভ, আসাদুজ্জামান চন্দন, রাজিব আহমেদ, রাসেল রহমান, মশিউর রহমান বিপ্লব, আফজাল হোসেন, ইবরাব আহমেদ বাবর, মোহাম্মদ মোস্তাক, জাহিদ বিন তালিব, ইমরান আহমেদ, রাহাত সারোয়ার, আব্দুস সামাদ মামুন ও ইকবাল নাদিম প্রিন্স।
