৩য় বিভাগ ফুটবলে নিজ নিজ ম্যাচে উত্তর বারিধারা ও কারওয়ান বাজারের জয়
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বুধবার ৩য় বিভাগ ফুটবল লিগে উত্তর বারিধারা ক্লাব ও কারওয়ান বাজার প্রগতি সংঘ নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে।
উত্তর বারিধারা ২ - ১ গোলে ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ম্যাচের ছয় মিনিটে ঢাকা জুনিয়রের পক্ষে আরিফ গোল করে দলকে এগিয়ে দেন। ১৭ মিনিটে বিজয়ী দলের খোকন গোল করে সমতা আনেন। ৬৬ মিনিটে আহসান দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
অপর ম্যাচে কারওয়ান বাজার প্রগতি সংঘ ৩ - ২ গোলে জিরাবোকে পরাজিত করে। বিজয়ী দলের সঞ্জীব দু’টি ও হারুন একটি গোল করেন। অন্যদিকে জিরাবোর পক্ষে জাহিদ ও রণবীর একটি করে গোল করেন।
