ইংলিশ অধিনায়ক বেকহ্যাম আহত
যুক্তরাষ্ট্র সফরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রিয়েল মাদ্রিদ জয় পেলেও তাদের জন্য দুঃসংবাদ ডেভিড বেকহ্যামের ইনজুরি।
লস এঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ২-০ গোলে জয়ী ম্যাচটিতে ৫৮ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়েন বেকহাম।
ইনজুরি যদি আরো প্রকট হয় তাহলে বেকহ্যাম রিয়েলের সাথে থাইল্যান্ড সফর অসমাপ্ত রেখেই ইংল্যান্ড ফিরে যাবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার রাতে রিয়েলের থাইল্যান্ড সফরের কথা।
