উইন্ডিজ বোলার লসনের বোলিং এ্যাকশন সন্দেহজনক
মাত্র দুবছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সন্দেহজনক বোলিং এ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার জারমেইন লসন।
শ্রীলংকায় অনুষ্ঠিত প্রথম টেস্টের পরপরই আম্পায়াররা লসনের বিরুদ্ধে এ রিপোর্ট দেন।
নিয়ম অনুযায়ী আইসিসি ২১ দিনের মধ্যে লসনের বোলিং এ্যাকশন পর্যালোচনা করে দেখবে এবং তাদের রায় জানাবে । তবে রায়ের ফলাফলের আগ পর্যন্ত তিনি বল করতে পারবেন। এমনিতেই স্পন্সর জটিলতার কারণে দুর্বল শক্তির দলটি শ্রীলংকা সফর করছে এর সাথে লসনের বিরুদ্ধে রিপোর্ট দেয়ায় বড় ধরনের ধাক্কা খেল শ্রীলংকা। লসন কলোম্বো টেস্টে ১০২ রানে ৮ উইকেট নেন।
