টাঙ্গাইল পুলিশ সুপার কাপ ফুটবলে সখীপুরের জয়
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত পুলিশ সুপার (আন্তঃউপজেলা) কাপ ফুটবলে রোববার সখীপুর উপজেলা টাইব্রেকারে ৩ - ২ গোলে দেলদুয়ার উপজেলাকে হারিয়েছে।
নির্ধারিত সময়ে খেলাটি ১ - ১ গোলে অমীমাংসিত ছিল। নির্ধারিত সময়ে সখীপুরের পক্ষে মামুন ও দেলদুয়ারের পক্ষে নূর আলম গোল করেন।
সোমবারের খেলাঃ মধুপুর উপজেলা বনাম কালিহাতি উপজেলা।
