জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর বাংলাদেশে ফিরেছেন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোর অস্ট্রেলিয়া থেকে শুক্রবার দেশে ফিরেছেন। সহ-অধিনায়ক খালেদ মাসুদও ইউরোপে বেশ কদিন ছুটি কাটানোর পর শুক্রবার দেশে ফিরেছেন।
বাবার অসুস্থতার কারণে বাংলাদেশ দলের ইংল্যান্ড সফর চলাকালীন ২৪ জুন অস্ট্রেলিয়া চলে যান হোয়াটমোর ।
৩০ তারিখে ফিরে আসার কথা থাকলেও পিতার মৃত্যুর কারণে তিনি ফিরতে পারেননি। এরপর অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে আরো ১৪ দিন কাটান হোয়াটমোর।
এদিকে ইউরোপে ১০ দিন ছুটি কাটানোর পর সহ-অধিনায়ক খালেদ মাসুদও শুক্রবার দেশে ফিরেছেন।
প্রধান নির্বাচক ফারুখ আহমেদ জানিয়েছেন, সেপ্টেম্বরে শ্রীলংকা সফরের জন্য দু একদিনের মধ্যেই দল ঘোষণা করা হবে।
