শচীনের অনুপস্থিতি দলে খুব বেশি প্রভাব ফেলবে না ঃ অজহার
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিন বলেছেন, শ্রীলংকায় আসন্ন ত্রিদেশীয় সিরিজে শচীনের অনুপস্থিতি দলে খুব বেশি প্রভাব ফেলবে না।
আজহার বলেন, ভারতের সব খেলোয়াড়ই প্রতিভাবান এবং শচীন ছাড়াই তারা ম্যাচ জেতার যোগ্যতা রাখে। ভারত আগেও শচীন ছাড়া মাঠে নেমেছে এব প্র্রমান করেছে শচীনের অনুপস্থিতিতেও তারা ম্যাচ জেতার ক্ষমতা রাখে।
এলবো ইনজুরির কারনে শচীন অনেকদিন মাঠের বাইরে আছেন ।
ক্রিকেটের বিভিন্ন পরিবর্তন সম্বন্ধে আজহার বলেন, এ পরিবর্তনগুলো ভালো না খারাপ তা যথাসময়েই বোঝা যাবে।
