সুইস ওপেনের ফাইনালে মুখোমুখি গাউডিও-ওয়ারিঙ্কা
সুইস ওপেন টেনিসে শনিবার সুইস টেনিস খেলোয়াড় স্টেনিলাস ওয়ারিঙ্কা ৭ - ৬ (৭), ৬ - ৪ সেটে রুমানিয়ান প্রতিদ্বন্দ্বী রাজভান সাবাউকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
২০ বছর বয়সী ওয়ারিঙ্কা ফাইনালে মুখোমুখি হবেন আর্জেন্টাইন গেসটন গাউডিও’র। গাউডিও ৭ - ৩, ৬ - ২ সেটে চিলির প্রতিদ্বন্দ্বী নিকোলাস মাসুকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
