কাউন্টিতে প্রোটিয়াস দলপতি গ্রায়েম স্মিথের ট্রিপল সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকার দলপতি গ্রায়েম স্মিথ ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছেন।
কাউন্টি ক্লাব সামারসেট স্মিথের ট্রিপল সেঞ্চুরির উপর ভর করে লিচেস্টারশায়ারের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ হলেন সামারসেট ক্লাবের চতুর্থ ক্রিকেটার যিনি ছয় ঘন্টা ধরে ক্রিজে থেকে তিনশতাধিক রান করেছেন।
২৪৯ বলে ৩১১ রান করার পথে স্মিথ ১০টি ছক্কা এবং ২৭টি বাউন্ডারি হাঁকান।
সামারসেটের আরেক ট্রিপল সেঞ্চুরিয়ান ক্যারিবিয়ান গ্রেট ভিভ রিচার্ডসের চাইতে ১১ রান পিছিয়ে থেকে হ্যান্ডরসনের বলে ক্যাচ আউট হন স্মিথ। ১৯৮৫ সালে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ৩২২ রান করেছিলেন ভিভ।
এই ট্রিপল সেঞ্চুরির ফলে স্মিথ সামারসেটের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রানের অধিকারি হলেন। তার পূর্বে রয়েছেন শুধু দুইজন, তারা হলেন ভিভ রিচার্ডস (৩২২) ও জিমি কুক (৩১৩)।
