২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় বিকেএসপি অনুর্ধ্ব - ১৬ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার থেকে শুরু হয়েছে ৩য় বিকেএসপি অনুর্ধ্ব - ১৬ ফুটবল টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নাজিব হাসান।

প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় স্বাগতিক বিকেএসপি ২ - ১ গোলে চন্ডীগড় ফুটবল এসোসিয়েশনকে হারায়। বিজয়ী দলের পক্ষে ২৪ ও ৫৭ মিনিটে গোল করেন যথাক্রমে মানিক ও সবুজ। চন্ডীগড় দলের পক্ষে ৫২ মিনিটে একটি গোল পরিশোধ করেন গুজরাট সিং।

প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বাংলাদেশের ছয়টি বিভাগীয় দল, বিকেএসপি ও ভারতের চন্ডীগড় ফুটবল এসোসিয়েশন। টুর্নামেন্ট সমাপ্ত হবে ১৫ জুলাই।