২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল অবকঠামো পুনর্গঠনে এশিয়ার ৩টি দেশকে ২ দশমিক ৮ মিলিয়ন ডলার দিচ্ছে ফিফা

ফুটবল অবকঠামো পুনর্গঠনে শ্রীলংকা, থাইল্যান্ড এবং মালদ্বীপ আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা’র কাছ থেকে ২ দশমিক ৮ মিলিয়ন ডলার পাচ্ছে।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ফিফার সুনামি টাস্ক ফোর্স ফ্রাঙ্কফুটে এক মিটিংয়ে দেশগুলোকে এ সাহায্য দেয়ার কথা জানায়।

এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম এ সময় উপস্থিত ছিলেন।

এ সাহায্যের বড় একটা অংশ পাচ্ছে শ্রীলংকা। দেশটি ১.৯৫ মার্কিন ডলার পাচ্ছে। থাইল্যান্ড ৪৪৮৭০১ ডলার এবং মালদ্বীপ ৪৪১৫০৯ ডলার পাচ্ছে।  

গত ডিসেম্বরে ভয়াবহ সুনামির পর দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।