মঙ্গলবার শুরু হয়েছে ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট
গ্রিনিচ ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে শুরু হয়েছে। টুর্নামেন্টের দু’টি গ্রুপে ১৪৯ দাবাড়– অংশগ্রহন করছে।
উদ্বোধনী দিন ‘এ’ গ্রুপে জিএম জিয়াউর রহমান, আইএম রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন, আবদুল্লাহ আল রাকিব, এফএম মেহেদী হাসান পরাগ, মোহাম্মদ জাভেদ, আবু সুফিয়ান শাকিল, দেলোয়ার হোসেন ও মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ খেলায় জয়ী হয়েছেন।
অন্যদিকে ‘বি’ গ্রুপের প্রথম রাউন্ডের খেলায় পূর্ন পয়েন্ট লাভ করেছেন মহিলা চ্যাম্পিয়ন শামিমা আক্তার লিজা।
