২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে নতুন মুখ সাসেক্সের ম্যাট প্রিয়র

সাসেক্সের উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাট প্রিয়র ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। হেডিংলিতে আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 11:39 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

২৩ বছর বয়সী প্রিয়রের ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক হয় জিম্বাবুয়ের বিরুদ্ধে গত বছর। তিনি দলে অর্ন্তভুক্ত হওয়ার ফলে দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত ফাস্ট বোলার কবির আলি। তবে নতুন নিয়মের আলোকে তাকে বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নামানো হতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন আইনের আলোকে ম্যাচ খেলতে রাজি হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড দলের নির্বাচকদের চেয়ারম্যান ডেভিড গ্রাভেনি বলেন, ন্যাটওয়েস্ট সিরিজে দলের চমৎকার পারফরমেন্সে আমরা অভিভূত এবং দলে একটি মাত্র পরিবর্তন হতে পারে।

গ্রাভেনি আরও বলেন , ম্যাট প্রিয়রকে দলে নেয়া কারণ তিনি এখন ফর্মে রয়েছেন এবং দলে তার অর্ন্তভুক্তির ফলে দলের কোচ ফ্লেচার ও অধিনায়ক ভন বদলি খেলোয়াড়ের বাছাইয়ের ব্যাপারে আরও সুযোগ পাবেন। ম্যাটকে দলে সুযোগ দেয়া হচ্ছে মূলত ব্যাটসম্যান হিসেবে। গ্যারেন্ট জোন্সের হঠাৎ ইনজুরি হলে দায়িত্ব্টা তিনি ভালভাবেই সামলাতে পারবেন।

ইংল্যান্ড দল ঃ অধিনায়ক মাইকেল ভন, পল কলিংউড, এন্ড্রু ফ্লিনটফ, অ্যাশলে জাইলস, ড্যারেন গফ, স্টিফেন হার্মিসন, গ্যারেন্ট জোন্স, সাইমন জোন্স, জন লুইস, কেভিন পিটারসন, ম্যাট প্রিয়র, বিক্রম সোলাঙ্কি, এন্ড্রু স্ট্রাস, ক্রিস ট্রিমেলটি এবং মার্কাস ট্রেসকথিক।