আবাহনী-ব্রাদার্স ম্যাচ বুধবার অনুষ্ঠিত হবে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত থাকায় প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যেকার ম্যাচটি আবারও পিছিয়ে দেয়া হয়েছে।
ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন তা বুধবার অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠানের ঘোষনা দিয়েছিল।
লিগ কমিটির সম্পাদক মোজাম্মেল হক মুক্তা বিডিনিউজকে জানান, সোমবার বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করে দেখা গেছে দু’দিনের বৃষ্টিতে মাঠ খুব নরম হয়ে গেছে। আবাহনী - ব্রাদার্স ম্যাচ পিছিয়ে দেয়ার কারণ হিসেবে মুক্তা বলেন,‘ মাঠ ভালো রাখার জন্যই আমরা ম্যাচটি পিছিয়ে দিয়েছি।’
এদিকে মহানগর ফুটবল লিগ কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিগের প্রথম পর্বের খেলাগুলো বডিলি শিফট হয়ে যাবে। লিগ কমিটি ১ম বিভাগ ফুটবল লিগের খেলাও পিছিয়ে বুধবার নিয়ে গেছে। তবে মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ ফুটবলের সুপার লিগের খেলা অনুষ্ঠিত হবে।
