২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার

বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গ্রিনিচ বিশ্ববিদ্যালয় ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

জাতীয় ক্রীড়া পরিষদে সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর ওভারসিস স্টাডি কাউন্সিলিং লিমিটেড।

টুর্নামেন্টে খেলা হবে দু’টি গ্রুপে। ২১৫০ এর উপর যাদের রেটিং তারা ‘এ’ গ্রুপে এবং এর নীচের রেটিংয়ের দাবাড়–রা খেলবেন ‘বি’ গ্রুপে। ‘এ’ গ্রুপে ২৪ জন দাবাড়– অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। গ্রান্ড মাষ্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তারও টুর্নামেন্টে অংশগ্রহন করবেন।

প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ২০ হাজার টাকা এবং ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন সাত হাজার টাকা আর্থিক পুরস্কার লাভ করবেন।