প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ খেলায় শেখ রাসেলকে হারিয়ে আবাহনীর জয়
প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ এক খেলায় শুক্রবার শেখ রাসেলকে ২ - ০ গোলে হারিয়ে জয় পেয়েছে আবাহনী ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় জয় ছাড়া আবাহনীর বিকল্প কিছু ছিলো না। এ ম্যাচ হারলে পয়েন্ট তালিকা থেকে ছিটকে পড়তো আবাহনী।
৭ ম্যাচে আবাহনীর সংগ্রহ ১৪ পয়েন্ট । তাদের প্রতিপক্ষ মোহামেডানের সংগ্রহ ১৬ পয়েন্ট।
৩ টি হলুদ কার্ড পাওয়ায় আবাহনীর অধিনায়ক আরিফ খান জয় এ ম্যাচ খেলতে পারেননি।
খেলার ৩২ মিনিটে আবাহনীর পক্ষে প্রথম গোল করেন টিপু। ৭৭ মিনিটে অপর একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন ফরহাদ।
শেখ রাসেল ১৪ এবং ২৬ মিনিটে গোল করার দু'টো সূযোগ পেলেও ব্যর্থ হয়।
