২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো-এশিয়ান ক্রিকেট সিরিজে খেলতে রাজি হয়েছে পাকিস্তান

আগামী আগস্ট মাসে নব প্রতিষ্ঠিত আফ্রো-এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ব্যানারে প্রথমবারের মত এশিয়া একাদশ ও আফ্রিকা একাদশ দলের মধ্যে অনুষ্ঠেয় তিনটি ওয়ান ডে ম্যাচ সিরিজে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এ কথা জানানো হয় আফ্রো-এশিয়ান ক্রিকেট কাউন্সিল অফিস থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 10:53 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এশিয়ান একাদশ দলে খেলবে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেটাররা। আফ্রিকা একাদশ দলে খেলবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার ক্রিকেটাররা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক সালিম আলতাফ বলেন, ভারত কিংবা দক্ষিণ আফ্রিকায় আগস্টের ১৭, ১৯ ও ২১ তারিখে ম্যাচ ৩টি অনুষ্ঠিত হবে এবং যে সব দেশ যুক্ত আছে তারা তাদের সেরা ক্রিকেটারদের খেলাতে রাজি হয়েছেন।

আলতাফ আরও বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই সিরিজের ব্যাপারে মৌন সম্মতি জানিয়েছে।