২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্টি দল ওয়ারউইকশায়ারে খেলবেন এনটিনি

দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মাখায়া এনটিনি এই মৌসুমের দ্বিতীয় পর্যায়ে কাউন্টি লিগের ক্লাব ওয়ারউইকশায়ারে খেলবেন। বুধবার ইংলিশ কাউন্টি ক্লাব এ তথ্য জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এনটিনি জিম্বাবুয়ের ফাস্ট বোলার হিথ স্ট্রিকের পরিবর্তে খেলবেন। স্ট্রিক নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে হোম সিরিজ খেলার জন্য আগষ্টে দেশে ফিরে যাবেন।

এনটিনি ৫৯টি টেস্ট ম্যাচে ২২১টি উইকেট পেয়েছেন, যার গড় দাঁড়ায় ২৯ দশমিক ২১। খবর বিভিন্ন বার্তা সংস্থার।