২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনের ক্রিকেট সংক্রান্ত নতুন নিয়ম

ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচের নিয়ম-কানুনে বড় ধরণের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩০ জুলাই এ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা শুরু হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

শনিবার লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি’র হেডকোয়ার্টারে আইসিসি গভর্নিং বডির প্রধান নির্বাহীদের সভায় ওয়ান ডে ম্যাচে প্রথম ১৫ ওভার পর্যন্ত ফিল্ডিং বিধিনিষেধ এবং খেলোয়াড় পরিবর্তন সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনুমোদিত হয়।

নতুন নিয়মে, ফুটবল খেলার মত ম্যাচের যে কোনও সময় খেলোয়াড় পরিবর্তন করা যাবে। পরিবর্তিত খেলোয়াড় ম্যাচে বোলিং ও ব্যাটিং করতে পারবে না।

ফিল্ডিং বিধিনিষেধ ১৫ ওভার থেকে বাড়িয়ে ২০ ওভার পর্যন্ত করা হচ্ছে। দলের দু’জন খেলোয়াড় ৩০ গজ সীমানার বাইরে থাকতে পারবে।

সিইসি সিদ্ধান্ত নিয়েছে যে, অতিরিক্ত “ক্লোজ-ক্যাচার” ফিল্ডিং বিধিনিষেধ অনুযায়ি দু’জন খেলোয়াড়কে ১৫ গজের মধ্যে থাকতে হবে, শধু প্রথম ১০ ওভার পর্যন্ত।

সিইসি আরও জানায়, ম্যাচ চলাকালে ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের সাথে পরামর্শ করে যে কোনও সিদ্ধান্তÍ নিতে পারবেন।

এদিকে ল’ সিক্্র অনুযায়ী, ব্যাটের ব্লেড বা চ্যাপ্টা অংশ অবশ্যই কাঠের হতে হবে।