২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হচ্ছে ৫ জুলাই

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওভারসিস স্টাডি কাউন্সিলিং লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ফেডারেশনের হল রুমে ৫ জুলাই থেকে শুরু হচ্ছে গ্রীনিচ ইউনিভার্সিটি ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

টুর্নামেন্টে দু’টি গ্রুপে দাবাড়ুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২১৫০ এর উর্দ্ধে রেটিংধারী যেসব দাবাড়ু তারা ‘এ’ গ্রুপে এবং বাকিরা ‘বি’ গ্রুপে অংশ নেবেন। সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে প্রতি গ্রুপের বিজয়ী দাবাড়ু এক লাখ টাকা অর্থ পুরস্কার লাভ করবেন।

টুর্নামেন্টে অংশগ্রহনে ইচ্ছুক খেলোয়াড়দের ৩ জুলাইয়ের মধ্যে ফেডারেশনে এন্ট্রি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।