১ম বিভাগ ফুটবল লিগে মহাখালী একাদশকে হারিয়েছে ওয়ারী
১ম বিভাগ ফুটবল লিগে শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মহাখালী একাদশকে ৩-২ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাব।
লিগের প্রথম পর্বে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ারী ক্লাব ৩-০ গোলে পরাজিত হয়। এই জয়ের ফলে নয় ম্যাচে ওয়ারীর পয়েন্ট ১১। অন্যদিকে দ্বিতীয় পর্বে এসে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল মহাখালী একাদশ পরপর দুই ম্যাচে পরাজয়ের স্বাদ নিল। সমসংখ্যক ম্যাচে মহাখালীর পয়েন্ট ১৬।
ম্যাচের প্রথমার্ধের ৩৬ মিনিটে রবির গোলে এগিয়ে ছিল মহাখালী। ৫১ ও ৬৫ মিনিটে শিপন পরপর দুই গোল করে লিড এনে দেন ওয়ারীকে। অবশ্য ৬১ মিনিটে টুটুল আরেকটি গোল করেন ওয়ারীর পক্ষে। ৭৮ মিনিটে মহাখালীর মনা দলের পক্ষে দ্বিতীয় গোল করেন।
