নিষিদ্ধ দ্রব্য গ্রহণের দায়ে মেক্সিকো দল থেকে দুই ফুটবলার বাদ
কনফেডারেশন কাপ চলাকালে মেক্সিকান দুই ফুটবলারকে নিষিদ্ধ বিশেষ ধরনের দ্রব্য গ্রহণের দায়ে মেক্সিকো দল থেকে বাদ দেওয়া হয়েছে। শুক্রবার মেক্সিকো ফুটবল এ্যাসোসিয়েশন অনুষ্ঠানিকভাবে এ কথা জানায়।
গত মঙ্গলবার কোচ রির্কাডো লাভলপি অভিযুক্ত দুই ফুটবলার সালভাডোর কার্মোনা এবং আরোন গ্যালিনডোকে দল থেকে বাদ দিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শুক্রবারএক বিবৃতিতে ফিফা জানায়, মেক্সিকান ফুটবল ফেডারেশন ওই দুই ফুটবলারের ড্রাগ টেস্ট পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছে।
আগামি রোববার জার্মানির হ্যানোভার-এ কনফেডারেশন কাপ টুর্নামেন্টের সেমি ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো ও আর্জেন্টিনা।
