ক্লার্কের আঘাতে চিন্তিত অস্ট্রেলিয়া দল
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক জানিয়েছেন, তিনি জানুতে ব্যথা পাওয়ার কারণে চিকিৎসকের পরামর্শা অনুযায়ী চলবেন। বৃহস্পতিবার নেটে প্রাকটিস করার সময় তিনি আঘাত পান।
রিভারসাইডে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ জয়ে অংশ নিতে পারেননি ক্লার্ক। তবে তিনি হোটেলের বিছানায় শুয়ে টেলিভিশনে খেলা উপভোগ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে অস্ট্রেলিয়ান ফিজিও এরোল এলকট তাকে প্রতি দিন তিনবার চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
এলকোট বলেন, ‘তার শরীরের উন্নতি হচ্ছে এবং চিকিৎসার জন্য তিনি সহযোগিতা করছেন। তবে রোববারের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না।’
