২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ফুটবল লীগে ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে বিআরটিসি

প্রথম বিভাগ ফুটবল লীগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ২-১ গোলে রহমতগঞ্জকে পরাজিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

শুক্রবার সিপাহী মোহাম্মাদ মোস্তফা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রহমতগঞ্জের মেহেদি উদ্দিন এবং জিএম মামুন লাল কার্ড পাওয়ায় ৯ জন নিয়েই তাদের খেলতে হয়। গত ৯ টি ম্যাচে এটিই রহমতগঞ্জের প্রথম পরাজয়।

খেলার ১৫ মিনিটে জয়ী দলের পক্ষে রেজা এবং ১৭ মিনিটে মহিউদ্দিন দু’টি গোল করেন।

রেজাউল করিম রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন ৮০ মিনিটে।