২৬ জুন থেকে শুরু হচ্ছে ৩য় বিভাগ ফুটবল প্রতিযোগিতা
জিরাবো স্পোর্টিং ক্লাব এবং গুলিস্তান ক্লাবের উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে ২৬ জুন থেকে শুরু হচ্ছে ৩য় বিভাগ ফুটবল প্রতিযোগিতা।
প্রতিযোগিতার সবগুলো খেলাই বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মোট ১০ টি ক্লাব এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
