২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

ন্যাটওয়েষ্ট সিরিজের গুরুত্বপূর্ণ এক ম্যাচে শনিবার ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এর আগে প্রথম সাক্ষাতে অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ এখন দারুন ফর্মে রয়েছে।

শনিবারের ম্যাচেও বাশারের দল পুরো শক্তি নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে।

ম্যাচ শুরুর আগে অধিনায়ক হাবিবুল বাশার বলেছেন, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর দেশবাসী এখন আমাদের নিয়ে দারুণ আশাবাদী। আমরাও চাইছি এ ম্যাচে আগের সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে।