২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদের বিরুদ্ধে আবারও বিশ্ব ফুটবলারদের অবস্থান

ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিতে ফিফার সাথে একাত্মতা প্রকাশ করলেন বিশ্ব ফুটবলারা। এ বছরটিকে ফিফা বিশ্বব্যাপী বর্ন বৈষম্য দুরীকরন দিবস হিসেবে ঘোষণা দেয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ এবং ফিফা কনফেডারেশন কাপে খেলোয়াড়রা আবারও বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা বলবেন। দুটি খেলা শুরু হওয়ার আগে দু’দলের অধিনায়করা রেসিজমের বিরুদ্ধে না সম্পর্কিত একটি ঘোষণা পাঠ করবেন।

এছাড়াও বর্ণবাদের বিরুদ্ধে না লেখা একটি ব্যানার প্রদর্শিত হবে। ফিফা প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়।

ফিফা প্রেসিডেন্ট জোসেফ ব্লাটার বলেন, বিশ্বব্যাপী বর্ণবৈষম্য দুর করে একটি সুশীল সমাজ গঠনের মাধ্যমে বিশ্বে শান্তি স্থাপন করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আর এ কাজে ফুটবলের বিশাল একটা ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, ফুটবল শুধু একটা খেলাই নয় বরং বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির একটা মাধ্যম।

২০০১ সালে বুয়েন্সআয়ার্সে ফুটবল থেকে বর্ণবাদ দূর করতে একটি ঘোষণা দেয়া হয় এবং সেই থেকে ফিফা ফুটবলসহ বিশ্ব থেকে বর্ণবাদ দূর করতে কাজ করে যাচ্ছে।