আবাহনী ফুটবল দলের কোচ পরিবর্তনের দাবি জানিয়েছে সমর্থকরা
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে আবাহনী লিমিটেডের দুর্বল পারফরম্যান্সের জন্য দলের কোচ পরিবর্তনের দাবি জানিয়েছে আবাহনী সমর্থক গোষ্ঠী।
ক্লাবের পরিচালক কাজী শাহেদ আহমেদের কাছে বৃহস্পতিবার প্রেরিত এক স্মারকলিপিতে সংগঠনটি এই দাবি জানায়। স্মকারকলিপিতে তারা আবাহনীর শক্তি বৃদ্ধির জন্য ভালোমানের বিদেশী ডিফেন্ডার এবং স্ট্রাইকার আনার অনুরোধ জানায়।
