২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন লারা

শ্রীলংকা ও ভারতের সাথে আগামী আগষ্টে অনুষ্ঠিতব্য তিনজাতি ওয়ানডে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট উইন্ডিজ ব্যাটসম্যান ব্রায়ান লারা। খবর বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ওয়েস্ট উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে লারার দল থেকে নিজেকে প্রত্যাহারের কারণ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচীর কথা বলা হয়েছে।

টেস্ট ক্রিকেটে আরও বেশি মনোযোগী হওয়ার জন্যই বোর্ডের কাছে দল থেকে নিজের নাম প্রত্যাহারের কথা জানিয়েছিলেন লারা। বোর্ড লারার আবেদনে সাড়া দিয়ে শ্রীলংকা ও ভারতের সাথে একটি তিনজাতি সিরিজ থেকে লারাকে বাদ দিয়েছে।

তবে আগামী মাসে শ্রীলংকার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবেন লারা।