কুজনেসোভার কাছে সানিয়ার পরাজয়
উইম্বলডন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা ইউএস ওপেন চ্যাম্পিয়ন ভেটলানা কুজনেসোভার কাছে পরাজিত হয়েছেন।
সানিয়া দুর্দান্ত খেললেও রুশ টেনিস তারকা ভেটলানা কুজনেসোভার চাইতে ভাল ছিল না।
অষ্টাদশী সানিয়া ১৩৭ মিনিট লড়াই করে ৪-৬, ৭-৬ (৭-৪), ৪-৬ সেটে কুজনেসোভার কাছে পরাজিত হন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৫তম অবস্থানে থাকা সানিয়া এই পরাজয়ের ফলে দুবাই ওপেন টেনিসে খেলতে পারবেন না। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টেও খেলতে পারবেন না।
সানিয়া এখন পর্যন্ত ৩৫টি এবং কুজনেসোভা ৩৪টি ম্যাচ জয় করেছেন।
