জাতীয় ভলিবলের সেমিতে সেনাবাহিনী ও বিডিআর
পেপসি জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশীপের পুরুষ বিভাগ থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং মহিলা বিভাগ থেকে বিজেএমসি, রাজশাহী, পাবনা ও রাজবাড়ী সেমিফাইনাল নিশ্চত করেছে।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ সেটে নৌবাহিনীকে এবং বিডিআর ৩-০ সেটে খুলনাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
মহিলাদের কোয়ার্টার ফাইনালে খুলনা ও পাবনা যথাক্রমে গাজীপুর ও রাজশাহীকে ৩-০ সেটে হারিয়ে সেমিতে উঠে যায়।
