ইংলিশ ফুটবল সমিতির সচিব ফারিয়া আলমের বসের বিরুদ্ধে মামলা
ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশনের সাবেক সচিব ফারিয়া আলম তার বসের বিরুদ্ধে যৌন হয়রানি করার অভিযোগ এনেছেন।
মঙ্গলবার ‘এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল’-কে তিনি জানিয়েছেন যে, সম্পুর্ন অবৈধ এবং অশোভনীয়ভাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সমিতির নির্বাহী পরিচালক ডেভিড ডেভিস তাকে যৌন হয়রানি করেছে বলে তিনি আদালতকে জানান।
তিনি ট্রাইব্যুনালকে বলেন, “ফুটবল এ্যাসোসিয়েশনে কাজ করার সময় আমি ডেভিড ডেভিসের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছি। আমি আশ্চর্য হয়েছি মি. ডেভিসের মত বড় কর্মকতার অসর্মথিত অনৈতিক কাজের প্রতি আগ্রহ দেখে। সে তার সম্মানের প্রতি অমর্যাদা করেছে। আরও দু’জন সহকর্মী তার এই লাম্পট্যের শিকার হয়েছে বলে আমাকে জানিয়েছে।”
ডেভিস এ অভিযোগকে ‘নিষ্ঠুর ও উদ্ভট’ বলে মন্তব্য করেন। ফুটবল এ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ডেভিসকে তারা পূর্ণ সর্মথন দিচ্ছেন। বিবৃতিতে বলা হয়, “এই মামলায় যে সকল অভিযোগ তোলা হয়েছে, তা খন্ডানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই করা হবে। ডেভিড ডেভিস খুবই সম্মানিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সর্মথন তার সাথে আছে।”
ইতোমধ্যে ৩৯ বছর বয়সী ফারিয়া আলমের সাথে ইংল্যান্ডের ফুটবল কোচ সেভেন-গোরান এরিকসন (৫৬) এবং ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) এর প্রধান নির্বাহী মার্ক প্যালিওসের গোপন সম্পর্কের কথা ফাঁস হলে গেলে ব্যাপক আলোড়ন হয়। প্যালিওস এই কারণে পদত্যাগ করতে বাধ্য হন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
