২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সাথে ড্র করেও গ্রুপ শীর্ষে জার্মানি

কনফেডারেশন কাপ টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের খেলায় আর্জেন্টিনা ও জার্মানি ২-২ গোলে ড্র করেছে। ম্যাচ ড্র হলেও গ্রুপের সেরা দল হিসেবে স্বাগতিক জার্মানি প্রথম পর্বের খেলা শেষ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 01:49 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ইতোমধ্যে উভয় দলই সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট তুলে নিয়েছে।

এদিকে আফ্রিকান চ্যাম্পিয়ন তিউনেসিয়া ২-০ গোলে পরাজিত করেছে ওসেনিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

আগামি শনিবার নূরেমবার্গে জার্মানি ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে মাঠে নামবে এবং রোববার হ্যানোভারে আর্জেন্টিনা যাবে সেমি ফাইনাল ম্যাচ খেলতে। বুধবার যদি ফ্রাাঙ্কফোর্টে মেক্সিকো ‘বি’ গ্রুপের ম্যাচে গ্রিসকে পরাজিত করে ও কলোগনিতে ব্রাজিল যদি জাপানের বিরুদ্ধে পরাজয় এড়াতে পারে তাহলে জার্মানি মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে মেক্সিকোর।

জার্মানির কোচ জারগেন ক্লিন্সম্যান গ্রুপ সেরা দল হিসেবে প্রথম পর্বের খেলা শেষ করার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন।

জার্মানি খেলায় দু’বার এগিয়ে গিয়েছিল এবং ১৩তম ম্যাচ জয়ের মধ্যে দিয়ে শেষ করতে যাচ্ছিল। কিন্তু ১৬ মিনিটের মধ্যেই সমতা ফিরিয়ে আনে আর্জেন্টিনা।

পাঁচ বছরের মধ্যে জার্মানি কোনও টপ লেভেলের প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে জয় পায়নি। ২০০০ সালের অক্টোবর মাসে শেষবার টপ হেভিওয়েট ইংল্যান্ডকে পরাজিত করেছিল।

জার্মানি খেলায় ২৯ মিনিটের মাথায় কেভিন কুরানির গোলে এগিয়ে যায়। চার মিনিট পরে আর্জেন্টাইন স্ট্রাইকার জুয়ান রোমান রিকুয়েলমা ফ্রি-কিকের মাধ্যমে গোল পরিশোধ করেন।

গেরাল্ড আসামোয়া ৫১ মিনিটের মাথায় জার্মানীর পক্ষে দ্বিতীয় গোলটি করেন। আর্জেন্টাইন কেমবায়াস অসাধারনভাবে ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে তা প্রতিপক্ষের গোল কিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।

দুইবার হলুদ কার্ড পাওয়ার জন্য জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান সুয়েনস্টিগার ও আর্জেন্টাইন ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল সেমি ফাইনালে খেলতে পারবেন না।