২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল ফরাশগঞ্জ

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধার যৌথ কর্তৃত্বে ভাগ বসিয়েছে ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ফরাশগঞ্জ ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে।

এই মূহুর্তে দ্বিতীয় স্থানে থাকা তিনটি দলই সমান পাঁচ ম্যাচ খেলে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে।

ম্যাচের ১৩ মিনিটে আদাফের লব থেকে বল পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফেলিক্স (১-০)। ৬৫ মিনিটে বদলী খেলোয়াড় আমিরুল বাঁকানো শটে ওয়ান্ডারার্সের গোলরক্ষককে সাক্ষী গোপাল বানিয়ে বল জালে ঠেলে দেন (২-০)।

৮১ মিনিটে গোবিন্দ চন্দ্র সরকারের পাস করা বলে মাথা ছূঁয়ে একটি গোল পরিশোধ করেন ওয়ান্ডারার্সের হ্যাংরী (২-১)।