আইসিসি বিধানে পরিবর্তন চায় পাকিস্তান
পাকিস্তান আগামি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় আইসিসি’র বার্ষিক সভায় আইসিসি’র বিধিবিধানের ২৪ ধারার ৩ উপ-ধারা অনুযায়ী অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করবে। ২৪ জুলাই আইসিসি’র বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক (ক্রিকেট অপারেশন) সেলিম আলতাফ বলেন, “আমরা মনে করি বর্তমান আইন কিছুটা দুর্বোধ্য। এখন প্রয়োজন আইনটি স্পষ্ট করে তোলা কিংবা পরিবর্তন করা যাতে আইনটি আরও ফলপ্রসূ হয়।”
তিনি জানিয়েছেন, প্রস্তাবটি তৈরি করা হয়েছে সম্প্রতিক কিছু অভিজ্ঞতার। গত মাসে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানি ফাস্ট বোলার সাব্বির আহমেদের বিরুদ্ধে অবিহিত বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল।
পিসিবি দপ্তর থেকে বলা হয়েছে, পাকিস্তান মনে করে আইনটি পরিবর্তিত হলে বোলাররা বোলিং করতে স্বাচ্ছন্দ বোধ করবে এবং যাদের বোলিং অ্যাকশনে সমস্যা আছে তারা নিজেদেও শুধরে নেয়ার সুযোগ পাবে।
বর্তমান আইন অনুযায়ী পর পর দু’বার রিপোর্ট করলে ওই খেলোয়াড় এক বছরের জন্য খেলা থেকে বরখাস্ত হবেন।
