২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন জাইলস

ইংল্যান্ডের বামহাতী স্পিনার অ্যাশলে জাইলস ইনজুরি কাটিয়ে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে ইংল্যান্ড দলে ফিরতে পারেন। জাইলস বেশ কিছু দিন যাবত নিতম্বের ইনজুরিতে ভুগছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

৩২ বছর বয়সি জাইলস ইনজুরির কারণে ন্যাটওয়েস্ট সিরিজে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে খেলতে পারেননি এবং বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক শেষ হওয়া টেস্ট সিরিজেও অংশ নিতে পারেননি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জাইলস ইংল্যান্ডের টেস্ট এবং ওয়ান ডে উভয় স্কোয়াডের সম্পূরক ক্রিকেটার। গত সপ্তাহে তিনি ওরউইকশায়ার ক্লাবের দ্বিতীয় সারির একটি দলের পক্ষে মাঠে নেমেছিলেন এবং ৪৪ রানের বিনিময়ে পান এক উইকেট।

ট্রেন্টব্রিজে মঙ্গলবার ন্যাটওয়েস্ট সিরিজের দিবা-রাত্রির ম্যাচে জাইলস বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন বলে জানিয়েছেন ইংল্যান্ড দলের ডাক্তাররা।