২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি ক্রিকেট: লিওকের হ্যাট্রিক

সুনামি আক্রান্তদেও জন্য ত্রান তহবিল গঠন করার উদ্দেশ্য আয়োজিত টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে এশিয়ান একাদশের বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন ইংল্যান্ডের সাবেক ওয়ান ডে অধিনায়ক এডাম লিওক। সোমবার তার হ্যাট্রিকের জোরেই বিশ্ব একাদশ ছয় উইকেটের জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

লিওক এশিয়ান একাদশ দলের রাহুল দ্রাবিড়, চামিন্দা ভাস, অনীল কুম্বলের উইকেট তুলে নেন।

এশিয়ান একাদশের ১৫৭ রান তাড়া করতে গিয়ে বিশ্ব একাদশ ১৮ দশমিক ১ ওভারেই ১৬১ রান করে। বিশ্ব একাদশের পক্ষে সর্বোচ্চ রান করেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্রেগ ব্লিউইট। তিনি ৬১ বলে অপরাজিত ৯১ রান করেন।

এশিয়ান একাদশের পক্ষে সর্বোচ্চ রান করেন রাহুল দ্রাবিড়। তিনি ৬২ রান করেন। তাছাড়া জয়সুরিয়া ২৭ ও জয়াবর্ধনা ২৪ রান করেন।

আয়োজকরা জানিয়েছেন, সুনামি আক্রান্তদের জন্য আয়োজিত ম্যাচ থেকে এক মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ সংগৃহীত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এ উদ্দেশ্য আরও দু’টি ম্যাচ আয়োজন করা হবে মেলবর্ন ও লর্ডসে।